০৮:১০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে স্কাউটিং বিষয়ক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৬ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

নাগরপুরে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে স্কাউটিং বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ স্কাউট নাগরপুর উপজেলার উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস নাগরপুর উপজেলার সভাপতি ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বাংলাদেশ স্কাউটস নাগরপুর উপজেলার সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীনুর ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন প্রমূখ। 

এসময় স্কাউটসহ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

এছাড়া মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সাথে মত বিনিময় এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি