০৮:৫৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৬ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ৩৯তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ কায়ছারুল ইসলাম। গতকাল সোমবার বিকেলে সদ্য বিদায়ী জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ কায়ছারুল ইসলাম ১৯৭৭ সালের ১ জানুয়ারি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ইংরেজি সাহিত্যে পড়ালেখা করেছেন। তিনি ২০০৮ সালে ২৭তম বিসিএসে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগদান করেন। এরপর মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ কায়ছারুল ইসলাম প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে কাজ করেছেন। দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণে অংশ গ্রহণ করেছেন। তিনি জাপানের ইউনিভার্সিটি অব টোকিও থেকে ইকোনমিকস ও পাবলিক পলিসি নিয়ে ডিগ্রি লাভ করেন।

২০১৭ সালে উদ্ভাবনী উদ্যোগ ও নাগরিকের সেবা প্রদানের জন্য মন্ত্রী পরিষদ বিভাগ থেকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হন তিনি। একই বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য ডিজিটাল ওয়ার্ল্ড পুরস্কার লাভ করেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনে মোহাম্মদ কায়ছারুল ইসলাম সকলের সহযোগিতা কামনা করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি