১১:৫৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যমুনায় গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৬ মার্চ ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই। রোববার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ভুঞাপুরে উপজেলার খানুরবাড়ি এলাকার যমুনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কষ্টাপাড়া গ্রামের সুভাষ পালের ছেলে সুজয় পাল (১৫) ও রঞ্জিত পালের ছেলে লিখন পাল (১২)।  নিহত সুজয় গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী ও লিখন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানান, তারা বন্ধুরা মিলে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে গিয়েছিল। এসময় বড় ভাই সুজয় সাঁতার না জানায় পানিতে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে ছোট ভাই লিখন এগিয়ে গেলে সেও পানিতে পড়ে হারিয়ে যায়। পরে স্থানীয়রা আহতবস্থায় দুইভাইকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. সুমাইয়া জান্নাত জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। পরে হাসপাতাল থেকে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি