০৬:২৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কৃষকের সুবিধার্থে বৈরান নদীর উপর কাঠের সাঁকো

মো: নুর আলম, গোপালপুর থেকে | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খরুরিয়া হতে দেবীপুর যাওয়ার জন্য জনসাধারনের চলাচলের সুবিধার্থে বৈরান নদীর উপর টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনিরের নিজস্ব অর্থায়নে একটি কাঠের সাঁকো নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে । 

মঙ্গলবার সাঁকো নির্মাণ কাজের উদ্বোধন করেন গোপালপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মারুফ হাসান (জামী)।

এসময় তার সাথে ছিলেন নগদা শিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ শাহ আলম (মাস্টার), ইউপি সদস্য মোঃ জুলহাস উদ্দিন, মোঃ উজ্জ্বল মিয়া, গোলাপ হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ আকন্দ, গোপালপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানভীরুল ইসলাম সিয়াম, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আওলাদ ইবনে মনির সহ ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ ।  

সরেজমিন ঘুরে জানা যায়, নগদা শিমলা, ধোপাকান্দি ও মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের ৮/১০টি গ্রামের কৃষক ও জনসাধারণের চলাচলের জন্য এই সাঁকোটি অতি গুরুত্বপূর্ণ। খরুরিয়াসহ আশেপাশে কয়েকটি গ্রামের কৃষক ও জনসাধারন দীর্ঘদিন ধরে অত্র স্থানে কাঠের সাকো নির্মাণের দাবি জানিয়ে আসছে ।  

গোপালপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আলহাজ্ব মারুফ হাসান (জামী) বলেন, সংসদ সদস্য ছোট মনির মহোদয়ের নিজস্ব অর্থায়নে এই গুরুত্বপূর্ণ সাঁকোটি নির্মাণ করা হচ্ছে। আগামী সাতদিনের মধ্যে উক্ত সাঁকো নির্মাণ করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। নগদা শিমলা ইউনিয়নের অনেক কৃষককে সাতাঁর কেটে নদীর ওপারে যেয়ে চাষাবাদ করতে হয়। এই সাঁকো নির্মাণের মাধ্যমে অনেক কৃষকের দুর্ভোগ লাঘব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি