০৯:০৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

মো: নুর আলম, গোপালপুর থেকে | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৭ আগস্ট ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে জমিতে পানি দেয়ার জন্য বিদ্যুতায়িত মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আব্দুল খালেক (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল গইজারপাড়া গ্রামে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের মৃত মোকাদ্দেছ আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল খালেক শুক্রবার বিকালে জমিতে ধানের চারা রোপনের জন্য বাড়ী থেকে বের হয়ে যায়। জমিতে পানি কম থাকায় প্রতিবেশি হবিবর রহমানের বিদ্যুতায়িত মোটর চালু করতে মেশিনঘরে প্রবেশ করে। সেখানে অন্য কোনো লোক না থাকায় নিজেই মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে প্রতিবেশি ও স্বজনরা খুঁজতে গিয়ে মেশিনঘরে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে রাতেই গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। পরিবারের লোকজনের কারো কোন অভিযোগ না থাকায় বিনাময়না তদন্তে মরদেহ দাফনের অনুমতি দেন পুলিশ। শনিবার সকালে নিহতের গ্রামের বাড়ীতে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি