০৯:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যমুনায় বিলীন আলীপুর গ্রামের স্কুল-মাদ্রাসা-মসজিদ

মনির হোসেন, কালিহাতী থেকে | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের আলীপুর এলাকায় যমুনায় বিলীন হয়ে গেছে প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা ও হাট।

সোমবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত স্থাপনাগুলো ভাঙনের কবলে পড়ে। যমুনার এ তীব্র ভাঙনে হুমকির মুখে রয়েছে শত শত ঘরবাড়ী ও বসতভিটা।

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে ৮ নং ইউপি সদস্য আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল খালেক বলেন, সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ৩ নং বেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ঘর, মাদ্রাসার তিনটি ঘর, মজজিদ ও হাটের জায়গা বিলীন হয়ে গেছে। এসব প্রতিষ্ঠান থেকে শুধু কয়েকটা বেঞ্চ বের করা সম্ভব হয়েছে। বাকি সব যমুনায় চলে গেছে। এছাড়াও আশে পাশের শত শত বাড়িঘর ও বসতভিটা হুমকির মুখে রয়েছে।

স্থানীয় বাসিন্দা ইমান আলী বলেন, চোখের সামনে মুহূর্তের মধ্যে সব বিলীয় হয়ে যায়, মাদ্রাসা ও মসজিদের সব আসবাবপত্র সরানোর মতো সময় পাইনি। ভাঙনরোধে এ এলাকায় স্থায়ী বেড়ি বাঁধের দাবি জানাই।

স্থানীয় বাসিন্দা রমজান আলী বলেন, এ পর্যন্ত তিনবার ঘরবাড়ি সরাইছি। তারপরও হুমকির মুখে রয়েছি। কখন বুঝি আবার বর্তমান বাড়িটি যমুনা গিলে খায়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি