১২:১২ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে ভাইস-চ্যান্সেলরের অতিরিক্ত দায়িত্বে প্রো-ভাইস চ্যান্সেলর

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ | |
ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণের পর তাঁকে বরণ করে নেয়া হয়। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ২৯ জুলাই ২০২১ তারিখ থেকে নিজ দায়িত্বের অতিরিক্ত ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করেছেন।

তিনি দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বঙ্গবন্ধুর ম্যুরাল ও মাওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও মোনাজাত করেন।

তিনি ভাইস-চ্যান্সেলরের আসন গ্রহণের পর তাঁকে বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, নবগঠিত বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স এসোসিয়েশন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ ছাত্র লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়।

পওে তিনি সকলের সাথে মতবিনিময় করেন।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সমুন্নত রেখে কিভাবে বিশ্ববিদ্যালয়কে তার মূল লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে নেয়া যায় এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ২৮ জুলাই ২০২১ তারিখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিনের দ্বিতীয় মেয়াদে ভিসি হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ শেষ হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরবর্তী ভাইস-চ্যান্সেলর নিয়োগ ও নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর কার্যভার গ্রহণ না করা পর্যন্ত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ১০ (৩) ধারামতে এ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান কে ভাইস-চ্যান্সেলরের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি