০৯:১৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

মনির হোসেন, কালিহাতী থেকে | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৪ জুলাই ২০২১ | |
নদী ভাঙ্গন এলাকার ক্ষতিগ্রস্ত ১৪ টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ৫০ টি পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী প্রদান। ছবি-টাঙ্কগা্রইল২৪.কমন
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ভৈরববাড়ী গ্রামের যমুনা নদীর ভাঙ্গনে গত দুই দিনে প্রায় ১৪ টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এ সংবাদ পেয়ে শনিবার (২৪ জুলাই) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ আতাউল গণি উপজেলার নদী ভাঙ্গন এলাকা পরির্দশন করেন এবং ভৈরববাড়ী গ্রামে পুরোপুরি ক্ষতিগ্রস্ত ১৪ টি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা ও ৫০ টি পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী প্রদান করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দীলিপ কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ও গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদার প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি