০৭:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ | |
টাঙ্গাইলের নাগরপুরে সিএনজি চালিত অটোরিক্সা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে সিএনজি চালিত অটোরিক্সা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শাহিন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটো রিক্সা চালক মো. উজ্জল মিয়া (২৮) আহত হয়।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার মির্জাপুর আঞ্চলিক মহাসড়কের মামুদ নগর সড়ক ভাঙ্গা মোড়ে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। 

দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন। 

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে যাত্রী নিয়ে একটি অটোরিক্সা নাগরপুর থেকে কেদারপুর যাওয়া পথে ঘটনা স্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো: ন- ২০-১৩৪৯) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সা যাত্রী উপজেলার ভাতশালা গ্রামের মো. সেতাব আলীর ছেলে মো. শাহিনুর রহমান শাহিন ঘটনাস্থলেই মারা যান। আহত হয় অটোরিক্সা চালক একই গ্রামের মো. ঠান্ডু মিয়ার ছেলে মো. উজ্জল মিয়া। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রæত ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: কাবেরি সাহা জানান। পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি