০৭:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ১৩ দিনেই করোনা ও উপসর্গে মৃত্যু ১০৩, সনাক্ত ২৯৪৯

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ | |
ফাইল ছবি- টাঙ্গাইল২৪.কম।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে চলতি জুলাই মাসের ১৩ দিনে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১০৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় ২ হাজার ৯৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। 

এছাড়াও গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৯জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৩ জন ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয়েছে ২৭২ জনের। শনাক্তের হার ৩৪ দশমিক ৩৮ শতাংশ। 

মঙ্গলবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৭৯১ জনের নমুনা পরীক্ষায় ২৭২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৪ দশমিক ৩৮ শতাংশ। জেলায় মোট শনাক্তের সংখ্যা ১০ হাজার ৭০৬ জন। মোট মৃত্যুর সংখ্যা ১৬৭ জন। সুস্থ হয়েছেন ৫৫৯৬ জন। জেলার হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১৮৪ জন। এর মধ্যে টাঙ্গাইল জেনালের হাসপাতালে করোনা শনাক্ত ৯০ জন ও উপসর্গ নিয়ে ৪৮জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১২ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮৫৯ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬৪৬৩ জন।

তিনি আরো জানান, চলতি জুলাই মাসের ১৩ দিনে ২ হাজার ৯৪৯  জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ১৩ দিনে করোনায় শনাক্ত হয়ে ৫২ জন, উপসর্গ নিয়ে ৫১ জনসহ মোট ১০৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত বছরের (৮ এপ্রিল) জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। জেলায় গত বছরের এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন, জুলাই মাসে ১০২৬ জন, আগস্ট মাসে ৯৬৪, সেপ্টেম্বর মাসে ৫২৯, অক্টোবর মাসে ১৫২, নভেম্বর মাসে ২০৫, ডিসেম্বরে ২১৮, চলতি বছরের জানুয়ারিতে ১৩৪, ফেব্রæয়ারি ও মার্চ পর্যন্ত ২৭১ জন, এপ্রিল পর্যন্ত ৫৭৬ জন, মে মাসে ৩২৯ জন, জুন পর্যন্ত ২৭৪১ জন, ১৩ জুলাই পর্যন্ত ২৯৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মাস ভিত্তিক আবারও করোনায় আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম সজিব জানান, হাসপাতালে এখন করোনায় শনাক্ত হয়ে ৯০ জন ও উপসর্গ নিয়ে ৪৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি