০৬:৩৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩১ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খুদিরামপুর এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিক্সা সংঘর্ষে এক জন নিহত হয়ছেন। এ ঘটনায় আহত আরো তিনজন। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম ফায়েজ উদ্দিন (৪০)। তিনি ঢাকার জসিম উদ্দিন এলাকার বাসিন্দা। 

মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, করটিয়া থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সা টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খুদিরামপুর বাইপাস এলাকায় পৌছালে সিএনজিটি মহাসড়ক পাড় হওয়ার জন্য রাস্তার পাশে দাড়িয়ে ছিল। উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১২-২০২০) নিয়ন্ত্রন হারিয়ে অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এ সময় কাভার্ড ভান ও সিএনটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহত ৩ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ সময় অটোরিক্সার নিচ থেকে ওই ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার আশিকুর রহমান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি