০৮:৫১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে নাগরপুরে ২দিন ব্যাপী উত্তরণ মেলা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৮ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশে উত্তরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার থেকে টাঙ্গাইলের নাগরপুরে দুই দিন ব্যাপী উত্তরণ মেলা শুরু হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মেলার উদ্বোধণ করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। মেলায় উপজেলার সরকারি ও বেসরকারি পর্যায়ে সেবা প্রদানকারী বিভিন্ন দপ্তরের ষ্টলে সংশ্লিষ্ট দাপ্তরিক সেবা প্রদান সম্পর্কে অবহিত করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহানের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় এমপি টিটু বলেন, স্বাধীনতার পর যুদ্ধ-বিধ্বস্ত ভঙ্গুর অর্থনীতিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর গতিশীল নেতৃত্বে মাত্র সাড়ে তিন বছরে একটি ক্রমবর্ধমান উন্নয়নশীল অর্থনীতির দিকে ধাবিত করেন। তাঁর অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্বে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। সারাবিশ্বে প্রশংসিত এ অনন্য অর্জন আমাদের জন্যে গৌরবের। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মনরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান প্রমুখ।

উদ্বোধনী আলোচনা শেষে উন্নয়ন বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শিত হয়। বিকেলে মেলা প্রাঙ্গনে তরুণ উদ্যোক্তাদের জন্যে একটি সেশন ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার সকালে অনুষ্ঠিত হবে ‘ রুপকল্প ২০৪১ : উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ শীর্ষক সেমিনার, উন্নয়ন বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ শেষে রাতে আয়োজন করা হয়েছে সমাপনী অনুষ্ঠান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি