১০:২৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে মোমবাতি জ্বালিয়ে কালরাতের শহীদদের স্মরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৭ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

গণহত্যা দিবস উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে স্বরণ করা হয়েছে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত শহীদদের।

বৃহস্পতিবার সন্ধ্যায় কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে এ মোমবাতি জ্বালানো হয়। এসময় মোমবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

মোমবাতি প্রজ্বলনে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ মালেক ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ.বি.এম নূরুল আলম খসরু, কালিহাতী পৌর মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহাম্মেদ রাজু, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি