০৮:১০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে জাতির জনকের জন্মশতবার্ষিকীতে নানা কর্মসূচী পালন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৭ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ চত্বরে মুক্তির মঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতকি অনুষ্ঠান। 

এছাড়া মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যার পর থেকেই নানা রঙের আলোয় আলোকসজ্জায় সাজানো হয়। 

বুধবার সকাল দশটায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন, মির্জাপুর প্রেসক্লাব, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে মুক্তির মঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানানো হয়। 

সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এবং সকাল এগারোটায় দলীয় কার্যালয়ে ১০১ পাউন্ড কেক কাটা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন, মির্জাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেস চন্দ্র পুলক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। সাড়ে এগারেটায় শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। 

এছাড়া উপজেলার ১৪ ইউনিয়নে পৃথকভাবে জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি