০৯:৪৪ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে খলিল হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৬ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা নির্বাচনী সহিংসতায় খুন হওয়া ভ্যান চালক খলিলের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।

শনিবার (০৬ মার্চ) গোপালপুর-টাঙ্গাইল সড়কের ডুবাইল বাজারে সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান শিকদার, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রঞ্জু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মানিক হাসান মিলু, শহর যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম টগর, সম্পাদক রাসেল কবির, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, নিহত খলিলের পিতা নসিম উদ্দিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, হত্যাকান্ডের ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের হলেও এখন পর্যন্ত আসামীরা গ্রেফতার হয়নি। আসামীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবী জানান তারা।

এর আগে চতুর্থধাপে জেলার গোপালপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র মেয়র প্রার্থীদের কর্মী সমর্থকদের সাথে সংঘর্ষে বাঁধে। সংঘর্ষ চলাকালীন স্বতন্ত্র মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিনের কর্মী ভ্যান চালক খলিল মিয়া নিহত হয়। পরে নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতদের নামে থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে গত ১৭ ফেব্রুয়ারি টাঙ্গাইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানাসহ ২০জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন নিহত খলিলের বাবা নছিম উদ্দিন। বর্তমানে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি