০৯:১২ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে সম্মিলিত সামাজিক আন্দোলনের পতাকা মিছিল 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশব্যাপী জাতীয় পতাকা মিছিলের অংশ হিসেবে সম্মিলিত সামাজিক আন্দোলন টাঙ্গাইল জেলা শাখা সোমবার ১মার্চ টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় পতাকা মিছিল কর্মসূচি পালন করে।

মিছিলটি টাঙ্গাইল শহর প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। সম্মিলিত সামাজিক আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাজ্জাদুর রহমান খোশনবীশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রেজাউল করিম, সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ শুভ, সাংগঠনিক সম্পাদক এনাদি হোসেন খান, অর্থ সম্পাদক নাফিজুল ইসলাম রানা, সমাজ কল্যাণ সম্পাদক সিয়াম মিয়া, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফিজ হাসনাত আপেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিভাস কৃষ্ণ চৌধুরী, সদস্য আবুল কালাম সিদ্দিকী নিপু, আব্দুল জলিল, মাকসুদ আলী খান, হাসিবুর রহমান তথ্য, ফুয়াদ হাসান, পলাশ মিঞা, ফালাক্ব তাজ, শাফিল শিকদার, সেজান মাহমুদ খান, মনোয়ার হোসেন শান্ত প্রমূখ।

টাঙ্গাইলে জাতীয় পতাকা মিছিল শেষে জেলা শাখার সাধারণ সম্পাদক কেন্দ্র ঘোষিত মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী জাতীয় পতাকা মিছিলের নিম্নলিখিত ঘোষণা পাঠ করেন।

"ঘোষণাঃ
১. ৩০ লক্ষ শহীদ হত্যা ও ২ লক্ষ নারী ধর্ষণ এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে পকিস্তান ক্ষমা চাও।
২. গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করা যাবে না। বাক ও ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা নিশিচত কর।
৩. স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে জাতীয় জাগরণ গড়ে তোল।
৪. ধন বৈষম্য নিরসন কর, সংখ্যালঘু আদিবাসী-নারী-শিশু নিপীড়ন বন্ধ কর।
৫. সর্বস্তরে জবাবদিহীতা ও স্বচ্ছতা নিশ্চিত কর।
৬. ঘুষ, দুনীতি, লুটপাট, মানবপাচার, অর্থপাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নাও।"

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি