০৮:৪৫ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে নদীরপার কেটে মাটি বিক্রি, ২লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে নদীরপার কেটে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। 

রোববার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বংশাই নদীর গোড়াই খামারপাড়া এলাকায় এ অভিযান চালায়।

উপজেলা ভূমি অফিস সূত্র জানান, গোড়াই খামারপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে বংশাই নদীরপার কেটে মাটি বিক্রি করছে। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি)জুবায়ের হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত খামারপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাটি ভর্তি কয়েকটি ট্রাক আটক করা হয়। পরে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে নজরুল ইসলামের নিকট থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালতের বিচারক জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি