০৮:৫১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মধুমতি ব্যাংকের পরিচালকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ইবিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মধুমতি ব্যাংকের পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই। 

শনিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন লেমিনুর রহমান খান ইউসুফজাই (রচি)। 

প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এরশাদ মিয়া। এ সময় আলোচনা করেন মির্জাপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নিরঞ্জন পাল, সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, সাবেক সাধারণ সম্পাদক শিপন সিকদার, যুগ্মসম্পাদক আশরাফ উদ্দিন কোষাধ্যক্ষ হারুন অর রশিদ, সদস্য শিলা আক্তার প্রমুখ। 

উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা গ্রামের বাসিন্দা রাফিউর রহমান ইউসুফজাই গত বছর দেশে করোনা মহামারি শুরু হলে মির্জাপুরে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, উপজেলা প্রশাসন, পুলিশ এবং গণমাধ্যমকর্মীদের পিপিইসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়ে সহায়তা করেন। 

এছাড়া এ উপজেলার কর্মহীন মানুষের মধ্যে তিনি একাধিকবার খাদ্যসহায়তা দেন। তরুন এই সমাজ সেবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে নানাভাবে কাজ করে যাচ্ছেন। মির্জাপুর প্রেসক্লাবের উন্নয়নেও তিনি ভূমিকা রাখবেন বলে সাংবাদিকদের জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি