০৮:৪৫ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতী পৌরসভায় নৌকার পক্ষে মাঠে স্বেচ্ছাসেবক লীগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারী রবিবার অনুষ্ঠিত হবে। আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে  প্রচার প্রচারণা ও ভোট প্রার্থনায় মাঠে নেমেছেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। 

এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহম্মদ উল্লাহ জুয়েলের নেতৃত্বে বৃহস্পতিবার দিনব্যাপী নেতাকর্মীরা পৌর এলাকায় মানুষের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করেন। নির্বাচনের আগ পর্যন্ত তারা মাঠে কাজ চালিয়ে যাবেন।

ভোট প্রচারণায় অংশগ্রহণ করেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, কালিহাতী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোবহান তালুকদার ও সুমন খান, জেলা সদস্য শেখ জাহিদুল ইসলাম শিপলু, উপজেলা যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, কালিহাতী পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন প্রমুখ।

ভোট প্রার্থনা কালে নেতারা বলেন উন্নয়নের স্বার্থেই জনগণ নৌকার প্রার্থী নুরুন্নবী সরকারকে ভোট দিয়ে বিজয়ী করবে। কারণ এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা জননেত্রীর শেখ হাসিনার নৌকা। নৌকার পক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। তাই আমাদের বিজয় সুনিশ্চিত।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি