১০:২৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

আজ ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে গোপালপুর উপজেলার হেমনগর গ্রামে নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস) এর সহযোগীতায় সভার সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ আ: রহিম। 

বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক- সুজন গোপালপুর উপজেলা শাখা সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, সুজন ভূঞাপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহমেদ, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামাণিক, শিক্ষক নেতা শামছুল হক, মানবাধিকার কর্মী আজমল খান,  নারী নেত্রী নেটওয়ার্ক টাঙ্গাইল জেলা শাখার সম্পাদক অধ্যক্ষ জেবুন্নেছা, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ কুমার দত্ত, গোপালপুর উপজেলা সুজন সম্পাদক মাহবুব রেজা সরকার আতিক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জি.এম. ফারুক, সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কে.এম. শামীম, সাংবাদিক সেলিম হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম, ইউপি সদস্য মমতাজ বেগম, ইউপি সদস্য হোসেন আলী, নারী নেত্রী শাহিদা ইসলাম, ছাত্রনেতা মুনিরুজ্জামান টিপু, উপজেলার জাতীয় পার্টি সম্পাদক খন্দকার শহিদুল আলম, ইয়ূথ অ্যাম্বাসেডর এস. এম. ইমরান হোসেন, সুজন ভূঞাপুর উপজেলা কমিটি সাংগঠনিক সম্পাদক হালিমুর রশীদ রিপন, যুগ্ন আহবায়ক শহর ছাত্রলীগ সুজনসহ বিশিষ্ট জনেরা।

অনুষ্ঠানে সেচ্ছাসেবী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিকশিত নারী নেত্রী নেটওয়ার্ক টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি আঞ্জু আনোয়ারা ময়না। অনুষ্ঠানে বক্তারা নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি