১০:২৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত! প্রতিবাদে ট্রাকে আগুন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৭ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল চালক। এসময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

বুধবার (২৭ জানুয়ারী) সন্ধা ৬টার দিকে কালিহাতী বাসস্ট্যান্ড ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত উপজেলার সদরের সাতুটিয়া এলাকার দেলোয়ার হোসনের ছেলে মাহি (১৫)। আহত জামিল (২৫)। তারা সম্পর্কে সহোদর ভাই।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল ইসলাম জানান, হতাহতরা মোটরসাইকেল যোগে কালিহাতী বাসস্ট্যান্ড ব্রিজ সংলগ্ন মোড়ের একটি লিংক রোড থেকে টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কে উঠে কালিহাতী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সামনে থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে থানার দিকে প্রায় ৫০ গজ ছেঁচড়িয়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহি নিহত হয় এবং তার বড় ভাই আহত হয়। নিহতের মরদেহ কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করে চলে আসি।

এর কিছুক্ষণ পর জানতে পারি স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে। পরে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এঘটনায় টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি