১০:৩৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ২৬ বছর পর বাস্তবায়ন করলেন ঘাটাইলের ইউএনও

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৪ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

১৯৯৫ সালের ১৮ই মার্চ তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ আতিকের পরিবারের দেখাশোনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির দীর্ঘ ২৬ বছর পর বাস্তবায়ন করলেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার। 

গত বৃহস্পতিবার ঘাটাইলের ইউএনও শহীদ আতিকের পরিবারের জন্য ঘর নির্মাণ কাজ উদ্বোধন করেন। প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হবে এই ঘরটি। ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার সমন্বয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তার নিজস্ব অর্থায়নে এই ঘরটি নির্মাণ করা হবে বলে জানা যায়। দীর্ঘ ২৬ বছর গৃহহীন অবস্থায় ছিলেন শহীদ আতিকের পরিবার। জানা যায়, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার শহীদ আতিকের পরিবার সম্পর্কে খোঁজ খবর নেন। পরবর্তীতে তার গ্রামের বাড়িতে সরেজমিনে দেখতে যান এবং গৃহহীন অবস্থায় পরিবারটি বসবাস করে আসছে। তিনি এবং তার কর্মকর্তা মিলে ঘর নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে ৩নং জামুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক যগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান হেস্টিংস বলেন, দীর্ঘদিন আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেও শহীদ আতিকের পরিবারের কেউ খোঁজ খবর নেয়নি। সম্প্রতি আমি এক জনসভায় শহীদ আতিকের পরিবারের বিষয়টি তুলে ধরেছিলাম। পরবর্তীতে ঘাটাইলেও ইউএনও মহোদয় শহীদ আতিকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এ জন্য ইউএনও মহোদয়কে ধন্যবাদ জানাই এবং আওয়ামীলীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন শহীদ আতিকের পরিবারের পাশে থাকবে বলে আশাকরি।

এ বিষয়ে জানতে চাওয়া হলে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার বলেন, তৎকালিন বিএনপি সরকারের সার কেলেঙ্কারীর ঘটনায় আন্দোলন করতে এসে পুলিশের হাতে নিহত হন শহীদ আতিক। আমি বিষয়টি ঘাটাইল এসে জানতে পেরেছি। শুনেছিলাম ঐ সময় মাননীয় প্রধানমন্ত্রী আতিকের পরিবারটিকে দেখতে এসেছিলেন এবং পরিবারটিকে দেখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই আমি এই মুজিব বর্ষে উপহার হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শহীদ আতিকের পরিবারের জন্য একটি ঘর নির্মাণ কাজ বাস্তবায়ন করছি।

এ বিষয়ে জানতে চাওয়া হলে শহীদ আতিকের বড় ভাই মিঞ্জু মিয়া বলেন, তৎকালিন বিএনপি সরকারের সময় পুলিশের গুলিতে আমার ছোট ভাই নিহত হয়। সে সময় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি কথা দিয়েছিলেন একটি ঘর এবং আমাদের পরিবারের খোঁজ খবর রাখবেন। দীর্ঘ ২৬ বছরে অনেক আওয়ামীলীগের নেতা বাড়ি নির্মাণের আশ্বাস দিলেও কেউ কথা রাখেনি। কিন্তু ঘাটাইলের ইউএনও স্যার আমাদের ঘর নির্মাণ করে দিচ্ছেন। এতে আমরা অনেক খুশি। কিন্তু সবচেয়ে আফসোসের ব্যাপার আমাদের মা এই ঘরে থেকে যেতে পারলেন না।

উল্লেখ্য যে, ১৯৯৫ সালে বিএনপি সরকারের সময় সার কেলেঙ্কারীতে পুলিশের গুলিতে আতিক নিহত হন। নিহত হওয়ার পর থানায় মামলা না নিলে হাজার হাজার জনতা সেদিন রাস্তার নেমে আসে। সে সময় বিরোধী দলীয় নেত্রী (বর্তমান প্রধানমন্ত্রী) শেখ হাসিনা নিজেও ঘাটাইলে জনসভা করেন এবং আতিকের পরিবারের খোঁজ খবর নেন। তিনি বলেন আওয়ামীলীগ ক্ষমতায় আসলে আতিকের পরিবারের পাশে থাকব বলে প্রতিশুতি দেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি