০৯:০৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরের ৬২ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর দেয়া জমিসহ নতুন গৃহ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৩ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে সারাদেশের ভূমি ও গৃহহীন ৬৬ হাজার ১৮৯ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  জমিসহ গৃহ প্রদান  করেছেন। জমিসহ ওই ঘরের দলিলপত্র বুঝিয়ে দিয়ে ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী  ‘মুজিব বর্ষের  উপহার’  পাকা ঘরের উদ্বোধন করেন।

টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসন নির্ধারিত ৬২ পরিবারের মধ্যে সম্পন্ন হওয়া ২২টি ঘর ২২ পরিবারকে বুঝিয়ে দিয়েছে।

মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে  জাতীয় ওই অনুষ্ঠানেরর সাথে একই সময়ে এ গৃহ বুঝিয়ে দেয়া হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ করিম, সহকারি পুলিশ সুপার (মধুপুর সার্কেল) কামরান হোসন, উপজেলা আ’লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি বক্তৃতা করেন।

উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সুবিধাভোগী পরিবারের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি