০৭:৪৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী সভায় হামলা-ভাঙচুর

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচনী সভায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় মিল্ক ভিটার সামনে এই ঘটনা ঘটে।

৩০ জানুয়ারি তৃতীয় ধাপে টাঙ্গাইল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শহর আওয়ামী লীগের সভাপতি এস এম সিরাজুল হক, বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত প্রার্থী আব্দুল কাদের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভা শুরুর কিছুক্ষণ পরেই নৌকা প্রতীকের স্লোগান দিয়ে ২০-২৫ জনের একটি দল সভাস্থলে হামলা করে। তারা বিএনপি নেতাদের দিকে চেয়ার ছুড়ে মারে।

বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক বলেন, ১ নম্বর ওয়ার্ড বিএনপি আজ সন্ধ্যায় ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী সভা আয়োজন করে। সেখানে যোগদানের জন্য তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান ও জেলা বিএনপির নেতাদের নিয়ে সভাস্থলে যান। সভা শুরুর কিছুক্ষণ পরেই নৌকা প্রতীকের স্লোগান দিয়ে ২০-২৫ জনের একটি দল সভাস্থলে হামলা করে। তারা বিএনপি নেতাদের দিকে চেয়ার ছুড়ে মারে। এর কিছুক্ষণ পর আবার লাঠিসোঁটা নিয়ে তারা হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করে। এর ফলে সেখানে সভা বন্ধ হয়ে যায়।

এ হামলার জন্য মাহমুদুল হক ওই ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীদের দায়ী করেন। তিনি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে বিষয়টি জানাবেন বলে জানান। সূত্র,প্রথম আলো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি