০৬:০৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে কুমুদিনী কলেজে আলোচনা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১১ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টাঙ্গাইলের সরকারি কুমুদিনী কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

রোববার কুমুদিনী কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি কুমুদিনী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মান্নান। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক মো. কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আলীম আল রাজী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোয়াজ্জম হোসেন ভূইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক প্রানেশ রঞ্জন রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক গোপিনাথ দত্ত। 

শেষে গত ১৫ ডিসেম্বর মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকারি কুমুদিনী কলেজের বিজ্ঞান ক্লাবের উদ্যোগে অনলাইন ভিত্তিক রচনা ও প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞান ক্লাবের আহ্বায়ক ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক প্রানেশ রঞ্জন রায় বলেন, মুজিব শতবর্ষকে সম্মানিত করার জন্য এবং করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের উজ্জীবিত করার লক্ষ্যে অনলাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের মাঝে প্রাণচঞ্চলতার সৃষ্টি হয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে তিনি জানান। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি