০৭:১৪ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিশেষ বিদ্যালয়ের স্বীকৃতিসহ জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সকল ধরণের বিশেষ (প্রতিবন্ধী) বিদ্যালয় স্বীকৃতি, এমপিও এবং জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বিশেষ (প্রতিবন্ধী) বিদ্যালয় অধিকার ফোরাম টাঙ্গাইল জেলা শাখা। 

বৃহস্পতিবার টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বিশেষ (প্রতিবন্ধী) বিদ্যালয় অধিকার ফোরাম টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব নূর আলম সিদ্দিকী। তিনি জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধী বিদ্যালয়সমূহ স্বীকৃতি, এমপিওকরণের জন্য বিগত বছরের (২০১৯ সাল) ১৮ ডিসেম্বর একটি জাতীয় দৈনিক পত্রিকায় (প্রথম আলো) বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি মোতাবেক প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের জন্য ১ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা হয়। বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে, খুব তাড়াতাড়ি প্রতিবন্ধী বিদ্যালয়সমূহকে স্বীকৃতি, এমপিওকরণ করে দেবে। কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি। এদিকে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারিরা অসহায় হয়ে মানবেতর জীবনযাপন করছেন। কারোনাকালীনও কোন শিক্ষক-কর্মচারি সরকারি সাহায্য -সহযোগিতা পাননি। 

ফোরামের আহ্বায়ক ইসরাত জাহান সংবাদ সম্মেলনে বলেন, মুজিববর্ষে প্রতিবন্ধী বিদ্যালয়সমূহ স্বীকৃতি, এমপিও এবং জাতীয়করণের আকুল আবেদন জানাচ্ছি সরকারের কাছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিশেষ (প্রতিবন্ধী) বিদ্যালয় অধিকার ফোরাম টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি