০৭:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মুজিববর্ষে নাগরপুরে ঘর পাচ্ছেন ৩০ ভূমিহীন পরিবার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

‘মুজিববর্ষে দেশে কেউ গৃহহীন থাকবে না’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ৩০ ভূমিহীন পরিবার ঘর পাচ্ছেন। মুজিববর্ষ উপলক্ষে সম্পূর্ণ সরকারি অনুদানে ভূমিহীন পরিবারগুলোকে এসব সেমিপাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। নতুন বছরের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সারা দেশে ভূমিহীন পরিবারের মাঝে এসব ঘর হস্তান্তর করবেন। 

যার মধ্যে নাগরপুর উপজেলাও ৩০টি পরিবার রয়েছে। সেজন্য দ্রুতগতিতে এগিয়ে চলছে সেমিপাকা এসব ঘরের নির্মাণ কাজ। কয়েকটি ক্যাটাগরিতে প্রকৃত ভূমিহীন পরিবার শনাক্তকরণের পাশাপাশি এসব ঘর নির্মাণে যেন কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি না হয় বিষয়টি তদারকি করছে উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার (৫ জানুয়ারী) সকালে জেলা প্রশাসক মো.আতাউল গনি নির্মাণাধীন এসব ঘর সরজমিন পরিদর্শন করেন। নির্মাণ কাজের মান ও অগ্রগতি সম্পর্কে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিকী জানান, একেবারেই ভূমিহীন অন্যের বাড়িতে আশ্রিত থাকছেন এমন ৩০টি পরিবারকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। তাদের জন্য দুই কক্ষবিশিষ্ট অ্যাটাচ বাথরুম ও কিচেন সুবিধাসংবলিত সেমিপাকা ঘর নির্মাণ করা হচ্ছে। যার নির্মাণকাজ চলমান রয়েছে। প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ দেয়া হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। যা ইউএনও মহোদয় সার্বক্ষণিক তদারকি করছেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর বলেন, একেবারেই ভূমিহীন। যাদের একখন্ড জমিও নেই। অন্যের বাড়িতে আশ্রিত রয়েছেন এমন পরিবারগুলোকে শ্রেণিভুক্ত করে খাস জমিতে সরকারি অর্থায়নে সেমিপাকা ঘর নির্মাণ করে  দেয়া হচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে সরকার ১৫ জানুয়ারির মধ্যে আনুষ্ঠানিকভাবে তাদের কাছে এসব ঘর হস্তান্তর করবেন। 

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত-ই-জাহান বলেন, মুজিববর্ষে নাগরপুর উপজেলায় ৩০টি ভূমিহীন পরিবারকে গৃহ দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এসব গৃহ নির্মাণে যেন কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি না হয় সেদিকটি খেয়াল রাখা হচ্ছে। প্রকৃত ভূমিহীন পরিবার শনাক্ত করে তাদেরকে এসব ঘর দেয়া হবে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি