০৭:৪২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে বিএনসিসির করোনা ও ডেঙ্গু প্রতিরোধক সামগ্রী বিরতণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী সামাজিক কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ব্যাটালিয়ন রমনা রেজিমেন্ট ৩। বিজয়ের মাসে জন সাধারণের কাছে করোনা মহামারী, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। 

এরই ধারাবাহিতায় মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে লিফলেট, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এছাড়াও কোভিড- ১৯ সংক্রমন রোধে সচেতনতামূলক মানববন্ধন, র‌্যালি, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সুস্থদের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। 

অনুষ্ঠানটি উদ্বোধন করেন রমনা রেজিমেন্টের কমান্ডার লে. কর্নেল রাহাত নেওয়াজ। আলোচনায় অংশ নেন সরকারি কুমুদিনী কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, রমনা রেজিমেন্টের এডজুটেন্ট মেজর সৌমেন কান্তি বড়ুয়া, ক্যাপ্টেন মো. আশরাফ হোসেন, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম।

অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিএনসিসি প্লাটুনের ১২০ জন ক্যাডেট, বিএনসিসিও, পিইউও, টিইউও অংশ নেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি