০৭:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১০ মে ২০১৬ | | ৪৭০
ছবি : প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড প্রদান করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত ব্যাক্তির নাম আবুল হোসেন (৫৫)। সে টাঙ্গাইলের বাসাইল উপজেলার সোনালিয়া উত্তর পাড়া গ্রামের মিয়া চাঁনের ছেলে।

সোমবার টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ এ রায় প্রদান করেন।

অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলার অপর আসামী নিহতের সতীন জালানী বেগমকে খালাশ দেওয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরনী থেকে জানা যায়, টাঙ্গাইল জেলার সদর উপজেলার করটিয়া কলেজ পাড়া এলাকার দুদু মিয়ার মেয়ে খোদেজার সাথে একই জেলার বাসাইল উপজেলার সোনালিয়া উত্তরপাড়া গ্রামের মিয়া চাঁনের ছেলে আবুল হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী আবুল হোসেন স্ত্রী খোদেজাকে প্রায়ই নির্যাতন করতো। এরই ধারাবাহিকতায় ব্যবসার জন্য ১০ হাজার টাকা বাবার কাছ থেকে এনে দেয়ার জন্য খোদেজাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়।

১৯৯৮ সালের ১৫ জুলাই খোদেজা বাবার কাছ থেকে ৩ হাজার টাকা এনে দিলে স্বামী আবুল হোসেন ক্ষিপ্ত হয়ে স্ত্রী খোদেজাকে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনার পর নিহতের চাচা শহিদুল ইসলাম বাদী হয়ে বাসাইল থানায় আবুল হোসেন ও তার অপর স্ত্রী জালানী বেগম কে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি এডভোকেট একেএম নাছিমুল আক্তার।

আসামী পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট আব্দুল বাকী মিয়া।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি