০৯:০১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে সরস্বতী পূজা পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭ | | ৬৩৫
, টাঙ্গাইল :

সারা দেশের ন্যায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে টাঙ্গাইলেও সরস্বতী পূজা পালন করা হয়েছে।

ঢাকঢোল, কাঁসর ঘন্টা, উলুধ্বনি, পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা আরতির মধ্য দিয়ে এ পূজা শেষ হয়।

জানা যায়, মঙ্গলবার রাত ৪ টা ১৫ মিনিট ৩৬ সেকেন্ডের পর থেকে পঞ্চমী তিথি লাগে। পঞ্চমী তিথির পর বুধবার সূর্যোদয় ৬ টা ৫১ মিনিট ২৩ সেকেন্ড পর থেকে রাত্রি ২ টা ৩৯ মিনিট ৪৬ সেকেন্ডে এর মধ্যে পূজা সম্পন্ন করার নিয়ম ছিল। কিন্তু বেশীর ভাগ পূজা মন্ডপগুলোতেই দুপুর ১২ টার মধ্যে পূজা সম্পন্ন করা হয়।” সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক।

বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত।

‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’ সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করেন।

বিদ্যা ও জ্ঞান লাভের আশায় টাঙ্গাইল শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা আয়োজনের মধ্য দিয়ে পূজা সম্পন্ন করে।

এছাড়াও টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, করটিয়া সাদ’ত কলেজ, কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল ‘ল’ কলেজ বিন্দুবাসিনী সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়, বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ, টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদ্যাপন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি