১০:৩৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আজ উত্তর টাঙ্গাইল মুক্ত দিবস

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

আজ ১০ ডিসেম্বর মধুপর তথা উত্তর টাঙ্গাইল মুক্ত দিবস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের রক্তঝরা এই দিনে বীর মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীকে হটিয়ে উত্তর টাঙ্গাইলের মধুপুর,ধনবাড়ী, ঘাটাইল, কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করেন এবং ৭১ এর ১০ ডিসেম্বর আমাদের দামাল ছেলেরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানে এ অঞ্চলে উত্তোলন করেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের লাল সবুজের পতাকা।

১৯৭১ সালের মার্চ মাসের শুরুতেই টাঙ্গাইলে গঠন করা হয় স্বাধীন বাংলা গণমুক্তি পরিষদ। ২৬ মার্চ থেকে গ্রামে গ্রামে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে সংগঠিত হয় আমাদের দামাল ছেলেরা। ৩ এপ্রিল প্রথম পাক-হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের অবরোধ ভেঙ্গে টাঙ্গাইল শহরে প্রবেশ করে। এদিকে ১০ ডিসেম্বর প্রথম প্রহরে স্থানীয় মুক্তিযোদ্ধারা মধুপুরের পাক-হানাদার বাহিনীর ঘাঁটিতে আক্রমণ চালিয়ে পাক-সেনাসহ ৩ শত রাজাকার আলবদরকে গ্রেফতার করে ঘাঁটিটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। মুক্তি বাহিনীর দখলে আসে বিপুল অস্ত্র। ফলে স্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের মুহূর্তে হানাদার বাহিনী ও তার দোসরদের মনোবল সম্পূর্ণরূপে ভেঙ্গে যায় এবং তারা ঢাকার উদ্দেশ্যে পিছু হটতে বাধ্য হয়। এভাবেই শত্রু মুক্ত হয় উত্তর টাঙ্গাইলে মধুপুর, ধনবাড়ী, ঘাটাইল ও কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত।

এদিকে দিবসটি পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার ধনবাড়ী প্রেসক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি