০১:১৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহি বাস খাদে, আহত ৩০

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭ | | ১৪১১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহি বাস খাদে পড়ে কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছে।

বুধবার বিকেলে চারটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার আছিমতলা নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৬ জনকে কুমুদিনী হাসপাতালে ও ৫ জনকে জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫জনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পুলিশ ও আহত যাত্রীরা জানায়, দুপুরের দিকে ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের যাত্রীবাহি একটি বাস মহাসড়কের আছিমতলা ব্রিজে আসলে মাটি ভর্তি একটি ট্রাককে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নীচে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ৩০জন যাত্রী আহত হন।

খবর পেয়ে মির্জাপুর হাইওয়ে ও থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. আতাউর রহমান বলেন, গুরুতর আহত ১৬ জনকে কুমুদিনী হাসপাতালে এবং জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার সার্জেন জুলহাস বলেন, ব্রিজের উপর দ্রুত গতিতে মার্টি ভর্তি একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে বাসটি দূর্ঘটনা কবলিত হয়।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন আহতদের খোঁজখবর নিতে হাসপাতাল পরিদর্শন করেছেন বলেও জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি