১২:০৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আরপি সাহার ১২৪তম জন্মদিনে “আমার মির্জাপুর” ফেসবুক গ্রুপের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২১ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠা দানবীর রণদা প্রসাদ সাহাকে স্মরণ করলো “আমার মির্জাপুর” ফেসবুক গ্রুপের প্যানেল মেম্বাররা দানবীর রণদা প্রসাদ সাহার ১২৪তম জন্মদিন উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর ২০২০) এক ভার্চুয়াল আলোচনা সভায় তাকে স্মরণ করা হয়। “আমার মির্জাপুর” ফেসবুক গ্রুপের প্যানেল মেম্বাররা এ অনুষ্ঠানের আয়োজন করে। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব সৈয়দ মামুনুল আলমের সভাপতিত্বে রাত ৮টায় এ অনুষ্ঠান শুরু হয়। আলোচনার সভার শুরুতে অনুষ্ঠানের সঞ্চালক শক্তি সাহা “আমার মির্জাপুর” ফেসবুক গ্রুপের প্যানেল মেম্বারদের লাইভে যুক্ত করে পরিচয় করিয়ে দেয়। 

সভাপতি তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, “দানবীর রণদা প্রসাদ সাহা শুধু একজন ব্যক্তি নয়, তিনি একটি প্রতিষ্ঠান, তিনি একটি স্মারক, তিনি একটি দেশ, তিনি একটা গর্ব এবং আমাদের অনুপ্রেরণা।জন্মের পর থেকেই তাঁর নাম শুনে এসেছি। তাঁর কৃতিত্বের কথা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় দীপ্তমান। তিনি শুধু মির্জাপুরের সম্পদ না, তিনি বাংলাদেশের সম্পদ, তিনি সারা পৃথিবীর সম্পদ। সভাপতির উদ্বোধনী বক্তব্যে পর এক এক করে প্যানেল মেম্বাররা রণদা প্রসাদ সাহার জীবন ও তাঁর স্মৃতি নিয়ে আলোচনা করেন। বক্তারা স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে দানবীর রণদা প্রসাদ সাহার অবদানের কথা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন। একই সাথে দানবীর রণদা প্রসাদ সাহা ও তাঁর পু্ত্রের অপহরণে জড়িতদের খোঁজে আইনের আওতায় আনার জন্য বর্তমান গণতান্ত্রিক সরকারের কাছে জোর দাবী জানান। আলোচনা শেষে সভাপতির সমাপণী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

উল্লেখ্য, ১৮৯৬ সালের ১৫ নভেম্বর উথ্যান একাদশীতে অতি দরিদ্র পরিবারে রণদা প্রসাদ সাহার জন্ম। তাঁর মায়ের নাম কুমুদিনী দেবী এবং বাবার নাম দেবেন্দ্রনাথ সাহা। শিশুকালেই পিতা-মাতাকে হারিয়ে বড় হতে থাকেন তিনি। কঠিন অধ্যাবসায় আর অদম্য সাহসিকতা নিয়ে এগিয়ে যান তিনি। জীবন সংগ্রামে জয়ী এই রণদা প্রসাদ সাহা জীবনের সমস্ত উপার্জিত অর্থ মানবতার কল্যাণে দান করে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযদ্ধের সময় পাক হানাদার বাহিনীর এ দেশীয় দোসরদের সহায়তায় রণদা প্রসাদ সাহা ও ছেলে ভবানী প্রসাদ সাহাকে অপহরণ করে নিয়ে যায়। তারপর থেকে তাঁদের আর কোনো সন্ধান এখনো মেলেনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি