০৭:০৭ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মওলানা ভাসানীর জন্ম না হলে বঙ্গবন্ধু জাতির পিতা হতেন না,কাদের সিদ্দিকী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৮ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী একজন ঐতিহাসিক নেতা। তার এ দেশে জন্ম না হলে আমরা কেউ এ পর্যায়ে আসতে পারতাম না। তিনি না হলে বঙ্গবন্ধু জাতির পিতা হতো না, বাংলাদেশ হতো না। সে রকম একজন মহান নেতার মৃত্যুবাষির্কীতে তার আত্মার শান্তি কামনা ও দেশের মঙ্গল কামনা করতে এসেছি। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তার মাজার জিয়ারত শেষে কৃষকশ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম এসব কথা বলেন।

বঙ্গবীর বলেন, 'আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বঙ্গবন্ধুর রাজনৈতিক পিতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। দেশের এই হাহাকার পরিস্থিতিতে আমাদের সকলের ভাসানীর জীবন ও তার চরিত্র আরও কঠিনভাবে অধ্যায়ন করা উচিৎ।'

তিনি আরও বলেন, 'আমাদের দেশের এই দুর্যোগ থেকে অব্যাহতি পেতে হলে আমাদের আরও দৃঢ়, সৎ ও ত্যাগী হতে হবে। এখন হজুরের জন্ম ও মৃত্যু বাষির্কীতে  হাজারও মানুষ তার মাজার প্রাঙ্গণে ছুটে আসে। কিন্তু আমরা যারা নেতা অতীতকে স্বীকার করি না। তাদের কিন্তু অনেক দুর্দশা হবে। সেই জন্য বলছি যার যে মর্যাদা বিশেষ করে স্বাধীনতায় যার যে মর্যাদা সবারই তা স্বীকার করা উচিৎ। দেশকে পরিচালনা করতে হলে সবাইকে নিয়ে অগ্রসর হওয়া উচিৎ।' এসময় বঙ্গবীরের সঙ্গে দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতিক উপস্থিত ছিলেন।

এদিকে সকাল থেকে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে সর্বস্তরের জনগণ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা জানানো হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি