০৭:৫২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গণতন্ত্র আজ কবরে, মাটি দেয়ার অপেক্ষায়, ডাঃ জাফরুল্লাহ চৌধুরী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৮ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

গণতন্ত্র আজ কবরে শুয়ে আছে এখন এটাকে মাটি দেয়ার অপেক্ষা। এটাকে বাঁচাতে হলে সকলের সম্মিলিতভাবে আন্দোলন ছাড়া কোন পথ নাই বলে মন্তব্য করেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আমরা জীবন্ত গণতন্ত্র ও জবাবদিহিতা দেখতে চাই। দেশে মানুষের কথা বলার অধিকার চাই। সরকার যেভাবে মানুষের কন্ঠরোধ করে রেখেছে সেভাবে দেশ চলতে পারেনা। দেশ ধীরে ধীরে মাফিয়া রাষ্ট্রে পরিনত হচ্ছে। যেকোন দিন দেশ ভারতের সিকিমে পরিণত হয়ে যাবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষ ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের এসব কথা জানান গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী।

অন্যদিকে ভাসানীর মাজার জিয়ারত শেষে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে যে দুর্যোগের সৃষ্টি হয়েছে তা থেকে রক্ষা পেতে হলে আমাদের দৃঢ় ও সৎ হতে হবে। এই পরিস্থিতিতে আমাদের উচিৎ মাওলানা ভাসানীর জীবন চরিত্র ও আদর্শ স্মরণ করা। এই দুর্যোগ থেকে অব্যাহতি পেতে আমাদের ত্যাগী হতে হবে। আমরা যারা নেতা তাদের দুর্দশা হবেই। স্বাধীনতায় যার যার মর্যাদা তা স্বীকার করতে। তিনি বলেন, মওলানা ভাসানীর জন্ম না হলে বঙ্গবন্ধুর জন্ম হতো না। বাংলাদেশ সৃষ্টিই হতো না। বঙ্গবন্ধু আমার রাজনৈকিত পিতা, আর বঙ্গবন্ধুর রাজনৈতিক পিতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

এদিকে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসুচির মধ্যদিয়ে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভাসানী ফাউন্ডেশন, ভাসানী পরিবার ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্বৃতিক সংগঠনের পক্ষ থেকে সন্তোষে ভাসানীর পুস্পস্তবক অর্পণ করা হয়। স্বাস্থবিধি মেনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সকালে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। এরপর ভাসানীর পরিবারের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ও বিএনপির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, গনস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক রাশেদসহ অন্যান্যরা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পন ও মোনাজাত করেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি