০৮:৫১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে আওয়ামীলীগের মনোনয়ন পেতে মেয়র প্রার্থী নূরুন্নবীর গণমিছিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১১ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

আসন্ন কালিহাতী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন পেতে মেয়র প্রার্থী নূরুন্নবী সরকারের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে গণমিছিলটি পৌরসভার ঘুনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু করে পৌরসভার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ শফি সিদ্দিকী চত্বরে গিয়ে শেষ হয়। 

মেয়র প্রার্থী নূরুন্নবী সরকারের গনমিছিলটি গনজোয়ারে পরিণত হয়। গণমিছিলের আগে মেয়র প্রার্থী নূরুন্নবী সরকার বলেন, আমি বাংলাদেশ আওয়ামীলীগ পরিবারের সন্তান। আওয়ামীলীগের প্রতি ভালোবাসা আমার রক্ত বিন্দুর শিঁড়ায় প্রবাহিত, দলের সুখে দুঃখে সব সময় পাশে থেকেছি, দলের সাথে কখনো বেইমানী করি নাই, এখন দল থেকে যদি আমাকে যোগ্য মনে করে, দলের দুঃসময়ের যদি ত্যাগ বিবেচনা করে তাহলে আমার বিশ্বাস দল আমাকেই মনোনয়ন দিবে ইনশাআল্লাহ এবং আমি মনোনয়ন পেলে পৌরসভার এই আসনটি বিপুল ভোটে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও কালিহাতীর উন্নয়নের মহানায়ক তরুণ প্রজন্মের অহংকার জননেতা আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী কে উপহার দিতে পারবো।

এসময় পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি