০৭:৪৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে বিএনপি’র একাংশের বিল্পব ও সংহতি দিবস পালন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৭ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলে বিএনপি’র একাংশের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার নতুন বাসটার্মিনাল এলাকার গ্রীণ হাউজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারী সাদত কলেজের সাবেক ভিপি মোঃ আজিজুর রহমান দুলাল। 

জেলা বিএনপি’র সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুব দলের সাবেক আহবায়ক কাজী শফিকুর রহমান লিটন। 

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক দেওয়ান শফিকুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক অমল ব্যানার্জি, সরকারি সাদত কলেজের সাবেক জিএস সৈয়দ আব্দুল মান্নান বাবুল, জেলা স্বেচ্চাসেবক দলের সভাপতি মোঃ তারিকুল ইসলাম খান ঝলক, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মমিনুল হক খান নিকছল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রৌফসহ অন্যান্য নেতৃবৃন্দ। শহর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনে আয়োজিত আলোচনা সভায় ও দোয়া মাহফিলে অন্যান্য’র মধ্যে বক্তব্যে রাখেন জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক এ্যাডভোকেট আলীমুল মোর্শেদ, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট আব্দুস ছবুর, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু ও সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এস এ বাতেনসহ অন্যান্য নেতাকর্মীরা আলোচনায় অংশ নেয়। 

বক্তারা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি