০৭:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

একজন মানবিক পুলিশ ইন্সপেক্টর মোশারফ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার ও চিকিৎসার দায়িত্ব নিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন টাঙ্গাইল সদর উপজেলার কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোশারফ হোসেন। সোমবার সকাল ১১টায় টাঙ্গাইল শহরস্ত পুরাতন বাসস্ট্যান্ড নাভানা সিএনজি ষ্টেশন এর পাশে ময়লার স্তুপ থেকে উদ্ধার অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করান ইন্সপেক্টর মোশারফ।

হাসপাতালে ভর্তির পর সুস্থ হলে উদ্ধারকৃত ব্যক্তি ঝালকাঠি সদর উপজেলার সাত্তারের ছেলে ইদ্রিস বলে জানা যায়। তিনি একজন ইলেকট্রিক মিস্ত্রি। গতকাল রোববার সন্ধ্যা ৬টায় ঢাকার বনানী থেকে বাইপাইলের উদ্দেশ্যে বাসে উঠেন। মলম পার্টির সদস্যরা তাঁকে অচেতন করে রাত ১০টায় টাঙ্গাইল শহরস্ত পুরাতন বাসস্ট্যান্ড নাভানা সিএনজি ষ্টেশন এর পাশে ময়লার স্তুপে ফেলে যায়। সারারাত ও সকাল পর্যন্ত অচেতন লোকটিকে পাগল বা মৃত মনে করে কেউ কাছে আসেনি। পরবর্তীতে খবর পেয়ে ইন্সপেক্টর মোশারফ নিজ দায়িত্বে অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান ও চিকিৎসার দায়িত্ব নেন।

এ বিষয়ে কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোশারফ হোসেন বলেন, মানুষ হিসেবে সকলের দায়িত্ব পরস্পরকে সহযোগিতা করা। উদ্ধারকৃত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে, সুস্থ হলে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি