১০:১৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে জেলেদের মাঝে ভিজিএফ'র চাল বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৫ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ নিষিদ্ধকালীন সময়ে দূর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ভিজিএফ কর্মসূচির আওতায় মৎস্য আহরণে বিরত থাকা টাঙ্গাইলের কালিহাতীতে নিবন্ধনকৃত জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও  দূর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ আয়োজনে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের গরিলাবাড়ী পাথরঘাটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০৫ জন জেলেদের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা আক্তার তামান্না'র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম ও গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা মৎস্য দপ্তরের অফিস সহকারী মিনহাজ উদ্দিন ভূঁইয়া।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি