০৭:৪৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এনাম জয়নাল আবেদীন জাপার ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য মনোনীত  

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা এনাম জয়নাল আবেদীনকে জাতীয় পার্টি ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। 

পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের পরামর্শে পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে আট বিভাগে আট নেতাকে অতিরিক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দিয়ে বিভাগীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। 

ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটির  অতিরিক্ত মহাসচিব করা হয় হয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা এমপিকে। গঠিত ওই কমিটিতে সদস্য করা হয়েছে নবম জাতীয় সংসদের টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মির্জাপুর সরকারি ডিগ্রী কলেজের সাবেক ছাত্রনেতা এনাম জয়নাল আবেদীনকে। এদিকে এনাম জয়নাল আবেদীনকে জাতীয় পার্টির ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য মনোনীত করায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মহাসচিব জিয়া উদ্দীন আহমেদ বাবলুকে অভিনন্দন জানিয়েছেন মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ভিপি আবু আহমেদ সম্পাদক আবুল কাশেম পৌর জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সাঈদ আনোয়ার সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ।

এ ব্যাপারে এনাম জয়নাল আবেদীন বলেন, ছাত্র জীবন থেকে দলের কর্মী হয়ে কাজ করে যাচ্ছি। দলকে শক্তিশালী করতে দলের প্রয়োজনে মানীয় চেয়ারম্যান যখন যে দায়িত্ব দিবেন তা যথাসাধ্য পালন করবেন বলে উল্লেখ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি