০৮:৫৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুলিশ ট্রেনিং সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। 

শনিবার (৩ অক্টোবর) প্যারেড মাঠ প্রাঙ্গনে চিকিৎসা সেবার উদ্বোধন করেন পিটিসি টাঙ্গাইলের কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) শামীমা বেগম পিপিএম। সামাজিক দূরত্ব বজায় রেখে সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পিটিসির আশেপাশের মহেড়া গ্রামের গরীব অসহায় দুস্থ্য মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। 

চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ডা. শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের ডা. ডা. চাঁদ সুলতানা, ডা. আয়শা সিদ্দিকা, ডা. মো. কবির উদ্দিন, পিটিসির মেডিকেল অফিসার ডা. সাফিয়া আক্তার। চিকিৎসা চলাকালে পিটিসি’র বিভিন্ন পদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতি মাসে এক করে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প করে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন পিটিসি’র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ রাজিবুল হাসান।

এ সময় রোগীদের জ্বর, ঠান্ডা, চক্ষু, নাক, কান, গলা, মা ও শিশু, চর্ম ও যৌন রোগে আক্রান্ত পাঁচ শতাধকি রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এ ছাড়াও রোগিদের মাঝে হ্যান্ড স্যানিটাইজ, মাক্স, হ্যান্ড গ্লোবস বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি