০৮:৫৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মেয়র সুমনের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে : কৃষিমন্ত্রী 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসেডিয়াম সদস্য কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমন অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি উপজেলা আওয়ামীলীগকে শক্তিশালী করতে এবং মির্জাপুর পৌরসভাকে আধুনিক পৌরসভায় রুপ দিতে নিরলসভাবে কাজ করে গেছেন। সুমনের স্বপ্ন বাস্তবায়নে নবনির্বাচিত মেয়রকে কাজ করতে হবে। 

এজন্য যে কোন ধরণের সহযোগিতার প্রয়োজন হলে তা করা হবে বলে মন্ত্রী আশ্বাস দেন। বৃহস্পতিবার দুপুরে প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের সহধর্মিনী মির্জাপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র সালমা আক্তার শিমুল সচিবালয়ে কৃষি মন্ত্রীর সঙ্গে সৌজন্য স্বাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক তাহরীম হোসেন সীমন্ত। 

এর আগে বেলা বারোটার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার এর সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান নবনির্বাচিত মেয়র সালমা আক্তার শিমুলের শপথ বাক্য পাঠ করান। 

মন্ত্রী এ সময় আরোও বলেন, একাব্বর হোসেন এমপি’র নেতৃত্বে মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ সু-সংগঠিত ও শক্তিশালী অবস্থানে রয়েছে। তিনি নবনির্বাচিত মেয়রকে এমপি’র পরামর্শ নিয়ে পৌরসভার উন্নয়ন ও জনগণের কল্যাণে রাজনীতি করার পরামর্শ দেন। 

শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব এম ইদ্রিস সিদ্দিকী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. হেলাল মাহমুদ শরীফ, মির্জাপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা উপসচিব মো. মাসুম আহমেদ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঢাকা বিভাগের উপপরিচালক (উপসচিব) হাছিনা বেগম, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, মির্জাপুর উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, যুগ্ম আহবায়ক আবিদ হোসেন শান্ত  ছাত্রলীগের মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, মির্জাপুর পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ। 

গত ১১ ফেব্রুয়ারী মির্জাপুর পৌরসভার মেয়র মো. সাহাদৎ হোসেন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে ১ মার্চ মেয়র পদটি শুন্য ঘোষনা করে স্থানীয় সরকার বিভাগ ।  

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি