০৮:০৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দিনভর থেমে থেমে যানজট

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজটের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই যানজট শুক্রবার সন্ধায় এ রিপোর্ট পাঠানো সময় পর্যন্ত অব্যহত রয়েছে। এই যানজট মহসড়কের অন্তত ১০ কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হয় বলে জানা গেছে। মহাসড়কের গোড়াই এলাকায় চারলেন প্রকল্পের কাজ চলমান থাকা, মাওয়া ঘাট বন্ধ এবং পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ থাকায় এই যানজটের সৃষ্টি হচ্ছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার থেকে মহাসড়কের গোড়াই এলাকায় নির্মাণাধীন আন্ডারপাস এলাকায় বৃষ্টির কারণে সৃষ্ট বড় বড় গর্তের মেরামতের কাজ শুরু হয়। এছাড়া আরিচা ও মাওয়া ঘাটে ফেরি চলাচল ব্যবহত হওয়ায় ওই এলাকায় চলাচলকারী অধিকাংশ ট্রাক বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচল শুরু করছে। এতে মহাসড়কে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত যানবাহন চলায় বৃহস্পতিবার রাতে মহাসড়কের ওই এলাকায় থেমে থেমে যান চলতে শুরু করে। শুক্রবার সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে দিনভর গোড়াই এলাকার উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। বিকেলের দিকে হঠাৎ যানবাহনের চাপ বাড়ায় যানজটও বাড়ে। বিকেলে মহাসড়কে গিয়ে দেখা যায়, উত্তরাঞ্চলের দিকে যানবাহন চললেও ঢাকার দিকে যানবাহন থেমে আছে। 

ঢাকাগামী ট্রাক চালক আবু হানিফ জানান, আরিচা ফেরিঘাট দিয়ে ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ঢাকা যাচ্ছেন। গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, টানা বৃষ্টিতে গোড়াই এলাকার ২০০ গজ রাস্তায় অসংখ্য খানাখন্দকের সৃষ্টি হয়। বৃহস্পতিবার থেকে ওই খানাখন্দক এলাকায় সংস্কার কাজ শুরু করে সড়ক ও জনপ বিভাগ। মাওয়া ঘাট বন্ধ এবং পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় এই মহাসড়ক দিয়ে যানবাহন বৃদ্ধি পেয়েছে। এতে যানবাহন ধীরগতিতে চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি