০৭:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

এস. এম শহীদ | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬ | | ১৬৮০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

শুক্রবার বিকেলে এ ভবনের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সাবেক খাদ্যমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও অর্থমন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।

ধনবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যৌথ আয়োজনে পৌর শহরের বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় নির্মিত ওই ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনি সভাপতিত্ব করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) হেলাল মুর্শেদ খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব (কল্যাণ) আসাদুজ্জামান আরজু, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব বদিউল আলম মঞ্জু, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ধনবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আনোয়ার হোসেন কালু প্রমুখ।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অর্থায়নে ১ কোটি ৬০ লাখ ১২ হাজার ৬’শ ৬৫ টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট নবনির্মিত কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ ২০১৫ সালের ১৬ মার্চ শুরু হয়ে চলতি বছরের ৩০ জুন শেষ হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত¡াবধায়নে নির্মিত এই ভবনের প্রথম ও দ্বিতীয় তলা বাণিজ্যিক কাজে এবং ৩য় তলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অফিস কাম মিলনায়তন হিসেবে ব্যবহৃত হবে। প্রতি তলার আয়তন ১৪৫৩ বর্গফুট।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি