০৭:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

তারেক রহমানের ১৩তম কারামুক্তি দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারামুক্তি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর) দিবসটি পালন উপলক্ষে ও জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার গ্রীণ হাউজ কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা আয়োজন করা হয়। 

জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু’র সভাপতিত্বে ও সহ-সমাজকল্যাণ সম্পাদক আব্দুল বাতেনের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুজ্জামান টুটুল প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা রাইসুল ইসলাম রুবেল, সিয়াম সিদ্দিকী, আবদুল আউয়াল, রাশেদুল, রিফাত হোসেন, মাহিদ, সোলেমান, আরাফাত সিয়াম, নজরুল ইসলাম, আতিক, সাকিব, রাকিব, কাব্য, রিফাতসহ জেলা ছাত্রদল, সা'দত কলেজ ছাত্রদল, এম এম আলী কলেজ ছাত্রদল, শহর ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

সভায় বক্তাদের বলেন,বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান মানুষের গনতন্ত্র রক্ষা, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির বরপুত্র। বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ কে সুসংহত করাসহ দলের তৃণমূল থেকে সুসংগঠিত করতে দেশী-বিদেশী চক্রান্তের শিকার হয়ে অমানবিক নির্যাতিত হওয়াসহ কারাভোগ করেছেন তিনি। তার নির্দেশে আর গনতন্ত্র ফিরিয়ে আনতে সকল আন্দোলন সংগ্রামে সর্বদা অংশগ্রহণ করতে প্রস্তুত টাঙ্গাইল জেলা ছাত্রদল বলেও দাবি করেছেন বক্তরা।  

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি