০৭:৫৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে ছাত্রদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বৃদ্ধা শ্যামলা বেগমের ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদ এবং ভুক্তভোগী গ্রাহকদের সমস্যার সমাধানের লক্ষ্যে মানববন্ধন করেছে টাঙ্গাইল ছাত্রকল্যাণ পরিষদ। 

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ টাঙ্গাইল সদর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের সদস্যরা ঘন্টাব্যাপী মানববন্ধন করেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ টাঙ্গাইল সদর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সাব্বির হোসেন শুভ, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ তুষার, সাংগঠনিক সম্পাদক সাজন সরকার, পরিবেশ বিষয়ক সম্পাদক মানস বিশ্বাস তাপস ও সদস্য নাজিউর রহমান আকাশ প্রমুখ।

উল্লেখ্য, জেলার বাসাইলে বিদ্যুৎ সংযোগ না দিয়েই মৃত আব্দুল সবুরের স্ত্রী শ্যামলা বেগমের নামে এক লাখ ১৪ হাজার ৬শ’ ২৭ টাকা বিদ্যুৎ বিল দেখিয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে। টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী দপ্তরের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ (বিউবো) এর সহকারী প্রকৌশলী সাইমুম শিবলী বাদী হয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) আদালতে মামলাটি দায়ের করেন। ফলে নিরীহ শ্যামলা বেগম চরমভাবে হয়রানির শিকার হচ্ছেন। এ মামলায় আগামী ১৪ সেপ্টেম্বর বিবাদী বৃদ্ধা শ্যামলা বেগমকে আদালতে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

এবিষয়ে একাধিক স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। এরআগে ঘটনার তীব্র প্রতিবাদ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি