১০:২১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

১ মিনিটের ঝড়ে ক্ষতিগ্রস্থ নাগরপুরের ১টি এলাকা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে বুধবার দিবাগত মধ্যরাতের ১ মিনিটের ঝড়ে উপজেলার দপ্তিয়র ইউনিয়নের খাষ পাইকেল এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। এক মিনিট স্থায়িত্বের এ ঝড়ে ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের লাইন ও মাছের ক্ষতি হয়েছে।

সরেজমিন পাইকেল এলাকায় গিয়ে দেখা যায়, আজিজুলের বাড়ির দুটি ঘরের চাল উড়ে গিয়ে গাছের সাথে ঝুলে রয়েছে। এছাড়া শাহজাহানের বাড়ির বসতঘর হেলে পড়েছে। বিদ্যুতের লাইন ছিড়ে পড়েছে, পার্শ্ববর্তী ডোবার মাছ মরে ভেসে উঠেছে। শহীদুলের বাড়ির বেড়া পড়ে গিয়েছে। রাস্তার পাশের বেশ কয়েকটি গাছ ভেঙ্গে গেছে। এসময় প্রত্যক্ষদর্শীরা জানায় বুধবার মধ্যরাতে ঝড়ো বৃষ্টির সাথে একটি ঘূর্ণীয় বায়ু প্রবাহিত হয় আজিজুলের বাড়ির উপর দিয়ে। এতে করে আজিজুলের দুটি বসতঘরের চাল উড়ে যায় এবং গাছপালা ভেঙ্গে যায়।

খাষ পাইকেল গ্রামের ঝড়ে ক্ষতিগ্রস্থ আজিজুল বলেন, হঠাৎ ঝড়ে আমার দুটি বসতঘরের চাল উড়ে যায়। চারচালা ঘর দুটিতে সিলিং থাকায় সেসময় ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা আমার ছেলের বউ, নাতি ও আমার মেয়ে প্রাণে রক্ষা পায়। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

নাগরপুর উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও পাইকেল গ্রামের বাসিন্দা শাহাজাহান সিরাজ পান্না বলেন, ঝড়ের এই অভিনব তান্ডব দেখে আমরা হতবাক। কারন বাড়ির অন্য বসতঘর ও গাছপালা ঠিক থাকলেও শুধু সামনের দুটি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি