১১:৪৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নতুন বছরের উপহার

মির্জাপুর অফিসার্স ক্লাবের সদস্যদের এমপির ব্লেজার

মো. জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬ | | ৬৯১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা অফিসার্স ক্লাবের সকল সদস্যকে ব্লেজার উপহার দিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত অফিসার্স ক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অফিসার্স ক্লাবের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুমানা ইয়াসমিন, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আকতারুজ্জামান খান প্রমুখ।

উপজেলা প্রশাসন ও পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যনসহ অফিসার্স ক্লাবের ৩৫জন সদস্যকে এই ব্লেজার উপহার দেয়া হয়।

নতুন বছরে নতুন পোষাক মনে আনন্দ ও কাজে গতি আনবে, এ চিন্তা থেকে এমপি সাহেব প্রত্যেক সদস্যকে একটি করে ব্লেজার উপহার দিয়েছেন বলে জানান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি