০৬:৩৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জাতীয় প্রতিযোগিতায় নৃত্যে প্রথম পুলিশ লাইনস্ বিদ্যালয়ের নৈঋতা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশ স্কাউট এর উদ্যোগে জাতীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় এবছর সারা দেশে নৃত্যে প্রথম স্থান অর্জন করেছে টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যায়ের দশম শ্রেণির ছাত্রী নৈঋতা হালদার। জীবনের প্রত্যেকটি ধাপেই প্রথম স্থান অর্জন করার স্বাদ পেয়েছে এই ছাত্রী। প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিবছরই প্রথম হওয়ার গৌরব অর্জন করে নৈঋতা। পঞ্চম এবং অষ্টম শ্রেণিতেও ট্যালেন্টপুলে বৃত্তি পায় মেধাবী এই শিক্ষার্থী।

নৈঋতার সাফল্যের ঝুড়িতে রয়েছে দশটি জাতীয় পুরস্কার।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০১৪ সালে আন্তঃপ্রাথমিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ অভিনেত্রী, ২০১৮ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ অভিনেত্রী, ২০১৯ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে অভিনয়ে দ্বিতীয় স্থান হওয়ার গৌরব অর্জন করে বহু গুণে গুণান্বিত এই ছাত্রী। ২০১৫ সালে আন্তঃপ্রাথমিক প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতা এবং কবিতা আবৃত্তিতে দ্বিতীয় স্থান অর্জন করে নৈঋতা। ২০১৯ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে লোকনৃত্যে তৃতীয় এবং শ্রেষ্ঠ শিক্ষার্থীও হয় পুলিশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সকলের প্রিয় নৈঋতা। স্কাউটিং এ ২০১৫ সালে শাপলা কাব অ্যাওয়ার্ড এবং ২০১৮ সালে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডও পায় টাঙ্গাইলের এই মেয়ে। এছাড়া ২০১৯ সালে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের ভাইবা দিয়েছে নৈঋতা হালদার।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের জানান, নৈঋতা হালদার জাতীয় পুরস্কার পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। সে মেধাবীর পাশাপাশি সকল বিষয়েই ভাল পারদর্শী। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। আশা করি আগামী দিনেও নৈঋতা তার মেধার স্বাক্ষর রেখে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখবে।”

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি