০৪:৪০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে করোনা আক্রান্তের সংখ্যা ৯০০ ছাড়াল

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৩ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। রোববার ২৫ জন নতুন রোগী শনাক্ত হওয়ার পর মোট আক্রান্তের সংখ্যা ৯১৫।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৮ এপ্রিল জেলায় প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। এরপর ৩০ জুন পর্যন্ত আক্রান্তের সংখ্যা হয় ৬১২। আর জুলাই মাসের প্রথম ১২ দিনে নতুন করে ৩০৩ জন আক্রান্ত হন। জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মির্জাপুর উপজেলায়, ৩০৮ জন। এ ছাড়া সদর উপজেলায় ২১৬, নাগরপুরে ৪২, দেলদুয়ারে ৪৭, সখীপুরে ৩৯, বাসাইলে ১৭, কালিহাতীতে ৪৬, ঘাটাইলে ৩২, মধুপুরে ৫৭, ভূঞাপুরে ৩৮, গোপালপুরে ৪০ এবং ধনবাড়ীতে ৩৩ জন আক্রান্ত হয়েছেন।
টাঙ্গাইলের সিভিল সার্জন মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান, আক্রান্ত রোগীদের মধ্যে ৪৯৩ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ২০ জন। বর্তমানে ৪০২ জন চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ৩৮৪ জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন চিকিৎসাধীন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি